করোনাভাইরাসের রোগী পাওয়ার পর রাজধানী ঢাকার ৫২টি এলাকা এবং পার্শবর্তী নারায়ণগঞ্জ ও গাজীপুর সম্পূর্ণ লকডাউন করা হয়েছে। এসব এলাকার কেউ এখন বাইরে বের হতে পারবেন না, সেখানে কেউ ঢুকতেও পারবেন না। ঢাকা মহানগর, নারায়ণগঞ্জ ও গাজীপুরের পুলিশের পদস্থ কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।