April 2020

Samsung Galaxy A8s 6GB RAM 6.4 Inch Android Mobile Phone

Samsung Galaxy A8s 6GB RAM 6.4 Inch Android Mobile Phone
Price৳ 27,500
ID45203 favourite
BrandSamsung
ItemMobile Phone
StatusIn Stock
Updated1 month ago
 01673 360575
Description
IPS LCD capacitive touchscreen, 16M colors, HSPA, LTE speed, qualcomm SDM710 snapdragon 710 chipset, up to 512 GB microSD, octa-core 2.2 GHz processor, 18W fast battery charging.
Share on Facebook 
Features
Mobile TypeSmartphone
GSM/CDMAGSM / HSPA / LTE
Network4G / LTE
SIMDual SIM
Display6.4 Inch IPS LCD Capacitive Touchscreen, 16M Colors
SoundVibration, Ringtone
RAM6GB
Built In Memory128GB
External Memory512GB
CPUQualcomm SDM710 Snapdragon 710
GPUAdreno 616
GPRS/EDGEYes
WLANYes
BluetoothYes
USBType-C
CameraTriple 24 MP + 10 MP + 5 MP
Front Camera24 MP
Video1080p
OSAndroid 9.0
GPSYes
SensorRear-Mounted Fingerprint, Accelerometer, Gyro, Proximity, ANT+
Battery CapacityNon-removable Li-Ion 3400 mAh
Battery TypeFixed
Product Warranty
This product samsung a8s mobile phone comes with 1 year service warranty.

বগুড়ার চকফরিদ কলোনী এলাকার ঢাকা ফেরত দেলোয়ার হোসেন করোনায় আক্রান্ত হওয়ায় 

শনিবার তার বাড়ী সহ আশপাশের বাড়ি লকডাউন করেন আইন-শৃংখলা বাহিনী। এসময় উপজেলা 

পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সামির হোসেন মিশু আক্রান্তের পরিবারকে ঘরে থাকার আহব্বান 

জানান। উপস্থিত ছিলেন ১২নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ¦ আব্দুর রহিম প্রামানিক


বগুড়া শাজাহানপুর উপজেলাধীন বি-ব্লক মধ্যে পাড়ায় একজন ২৭ বছর বয়সী মহিলার করোনা ভাইরাস পজিটিভ হওয়ায় ১০টি বাড়ি লকডাউন করা হয়েছে।

বগুড়ায় মোট ৩ জন করোনা রুগী সনাক্ত। একটু আগে সাতমাথার এক চটপটি বিক্রেতা (২৭) আইসোলিউসিনে মারা গেছে। বিকাল ৪.০০ টা থেকে লকডাউন শুরু হয়েছে।

গকুল
করোনা ভাইরাসে ভূমিহীন আশ্রয়ন প্রকল্পের কর্মহীন পরিবারের সদস্যদের পাশে বগুড়ার গোকুল চাঁদমুহা সরলপুর সমাজ কল্যান সংস্থা

নভেল করোনা ভাইরাস আতঙ্কে বগুড়ার সদরের গোকুল ইউনিয়নের চাঁদমুহা আশ্রয়ন প্রকল্পের ভূমিহীন পরিবারের কর্মজীবি মানুষ কর্মহীন অবস্থায় পরিবারের সদস্যদের নিয়ে মানবেতর জীবন যাপন করছেন আর ঠিক সেই মহুর্তে শনিবার সকাল ১০ টায় সেই সকল অসহায় পরিবারের সদস্যদের হাতে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়ে তাদের সবার মুখে হাঁসি ফোটালেন
চাঁদমুহা সরলপুর সমাজ কল্যান সংস্থা(সিএসকেএস)।

বগুড়া সাতমাথা
বগুড়া সাতমাথায় কারন ছাড়া বাসা থেকে বের হওয়ায় যুবকদের রোদে বসে রেখে শাস্তি

রবিউল ইসলাম(মাদলা সংবাদ24) কারণ ছাড়াই শহরে এসে অযথা ঘোরাফেরা করা যুবকদের রোদে বসে রেখে সাময়িক ব্যতিক্রম ধর্মী শাস্তি দিয়ে শহরে না আসার প্রতিশ্রুতি নিচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

বগুড়ার মহাস্থান মৌ-বন আবাসিক বোডিংএ থানা পুলিশের অভিযানে পতিতা সহ পরিচালক আতাউর আটক...
এস আই সুমনঃ মহাস্থান(বগুড়া)প্রতিনিধিঃ
দেশে যখন করোনা ভাইরাস আতঙ্কে মানুষ যখন কর্মহীন অবস্থায় পরিবারের সদস্যদের নিয়ে মানবেতর জীবন যাপন করছেন তারপরে বগুড়ার মহাস্থান #মৌবন আবাসিক বোডিং এ অসামাজিক কার্যকলাপ থেমে নেই।

আবশেষে জেলা প্রশাসকের নির্দেশে বগুড়ার শাজাহানপুর উপজেলার সাজাপুর বানারশি ডিবেরচড়া এলাকায় অবৈধ মাটিকাটা বন্ধ হলো।
গতকাল রবিবার দুপুরে ভ্রাম্যমান আদালত অভিযান চালানো হয়। সেখানে একটি খননযন্ত্রের মালিকের ৫০ হাজার টাকা জরিমানা এবং অপর একটি খননযন্ত্র ভেঙ্গে ফেলা হয়েছে।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহি অফিসার (ইউএনও) এবং নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাহমুদা পারভীন। এসময় উপজেলা চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু, মহিলা ভাইস চেয়ারম্যান হেফাজত আরা মিরা সহ আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমান আদালতের পেশকাার মোজাহিদুল ইসলাম জানান, বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইন অমান্য করে কৃষি জমি ও বসতবাড়ির নীচ থেকে অবৈধ ভাবে মাটি কাটার অপরাধে ভ্রাম্যমান আদালতে একটি খননযন্ত্র ভেঙ্গে ফেলা হয়েছে। আবু খায়ের নামে অপর একটি খননযন্ত্রের মালিকের ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
পাশাপাশি আলাল নামে এক ব্যক্তির বাড়িতে রাখা খননযন্ত্রের মালিকের কাছ থেকে অবৈধ ভাবে মাটি কাটার কাজে ব্যবহার করা হবে না মর্মে মুচলেকা নিয়ে সর্তক করে দেয়া হয়েছে।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা পারভীন সাংবাদিকদের জানান, এই অভিযান অব্যাহত থাকবে। উপজেলার কোথাও এই ধরনের মাটি কাটার বিষয় তদন্তে প্রমানিত হলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
প্রসঙ্গত, গত এক বছর ধরে বগুড়ার শাজাহানপুরের সাজাপুর জায়দারপাড়ায় বানারশি ডিবেরচড়া নামক এলাকা থেকে এক বছর ধরে অবৈধ ভাবে মাটি উত্তোলন করছি ভূমিদস্যুরা। ফলে তিনটি বসতবাড়ি ধসে যাওয়ার উপক্রম হয়। ওই তিনটি বাড়িতে ১১ কক্ষ ছিল। প্রায় ২০ বাসিন্দার বসবাস করছিলেন। কিন্তু ‘ভূমিদস্যু’ বা মাটি ব্যবসায়ীরা ওই এলাকায় মাটি কেটে ভিটেমাটিও পুকুরের মতো নিচু করে ফেলেন। ফলে বাধ্য হয়ে পানির দরে তাদের পৈত্রিক বসতভিটা বিক্রি করে চলে আসেন। বসতভিটা কেড়ে নিয়েই থেমে ছিলনা ‘মাটি সন্ত্রাসীরা’।
গত কয়েকদিন ধরে রাতের ঘুম পর্যন্ত হারাম করে দিয়েছিল তারা। রাতভর মাটি বোঝাই ট্রাক চলাচলের বিকট শব্দে এলাকায় থাকা মুশকিল। এমন যন্ত্রণা থেকে মুক্তি পেতে শাজাহানপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বলেও কোনো সমাধান মেলেনি।
অবশেষে ভুক্তভূগী গ্রামবাসিরা অনলাইন নিউজ পোর্টাল ‘মাদলা সংবাদ24’ বিষয়টি অবহিত করেন। মাটি কাটার বিষয়ে জানতে গত শনিবার রাত পৌনে আটটার দিকে মুঠোফোনে যোগাযোগ করা হলে ফোন ধরেন নি উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা পারভীন।
তবে জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ মুঠোফোনে বলেন, ‘বিষয়টি সম্পর্কে খোঁজ খবর নিয়ে ব্যবস্থা নেওয়ার আশ^াস দেন।’
এর পেক্ষিতে গতকাল রবিবার দুপুরে ভ্রাম্যমান আদলাত পরিচালনা করা হয় ওই এলাকায়।



দেশে আরও ৪ জনের মৃত্যু , নতুন শনাক্ত ১৩৯

ডেক্স নিউজঃ মো রবিউল ইসলাম: করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যু হলো ৩৪ জনের। এছাড়া নতুন করে শনাক্ত হয়েছেন আরও ১৩৯ জন। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৬২১ জনে।

এছাড়া আক্রান্তদের মধ্যে নতুন করে সুস্থ হয়ে উঠেছেন আরও ৩ জন। এ নিয়ে মোট সুস্থ হলেন ৩৯ জন।

রোববার বেলা আড়াইটার পর অনলাইনে লাইভ ব্রিফিংয়ে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এসব তথ্য জানান।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৩৪০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। নতুন করে ১৩৯ জনের দেহে করোনাভাইরাস বা কোভিড-১৯ এর সংক্রমণ পাওয়া গেছে। এতে দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬২১ জনে।

ডা. ফ্লোরা আরও জানান, গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও চারজনের মৃত্যু হয়েছে। এতে দেশে এই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৪ জনে। সর্বশেষ মারা যাওয়া চারজনের মধ্যে তিনজন পুরুষ ও একজন নারী রয়েছে।

এছাড়া আগে থেকেই করোনাভাইরাসে আক্রান্ত আরও তিনজন গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন বলেও জানান আইইডিসিআর পরিচালক। এতে এই ভাইরাসে আক্রান্ত হওয়ার পর এখন পর্যন্ত সুস্থ হলেন ৩৯ জন।



করোনা ভাইরাস এর কারনে বগুড়ায় কর্মহীন মানুষদের খাদ্য সামগ্রী দিলেন জাতীয় সাংবাদিক সংস্থার নেতৃবৃন্দ

বগুড়ায় দুই টিভি সাংবাদিকের সাথে অসদাচরণ, এসআই ক্লোজড..

এস আই সুমনঃ মহাস্থান(বগুড়া)প্রতিনিধিঃ
দুই সাংবাদিকের সঙ্গে অসদাচরণের অভিযোগে বগুড়া সদর থানার উপ পরিদর্শক(এস আই) নিরঞ্জনকে প্রত্যাহার করা হয়েছে।
রোববার (১২ এপ্রিল) রাতে পুলিশ সুপার তাকে প্রত্যাহারের আদেশ দেন।

করোনা ভাইরাসে আক্রান্ত মৃত: ব্যক্তির গোসল ও কাফন দাফনের তরিকা:দলিলসহ পড়ুন বিস্তারিত,

করোনায় মৃত: ব্যক্তিদেরও অন্যান্য মৃত: মুসলিমব্যক্তিদের মতোই গোসল দেওয়া ওয়াজিব । কাফন দাফন ফরজে কেফায়া । তবে গোসলের সময় শরীর কচলিয়ে ধোয়া জরুরী নয় । তিনবার পানি প্রবাহিত করার দ্বারাই গোসল হয়ে যাবে ।

লন্ডনে আয়েশী জীবন ছিলো তাঁর। সপ্তাহে দু'দিন ফ্লাইং ক্লাবে বিমান উড্ডয়ন প্রশিক্ষণ নিতেন। লেটেস্ট মডেলের বিলাশ বহুল গাড়ি ছিলো তাঁর।
যখন মুক্তিযুদ্ধ শুরু হলো, রাস্তার পাশে সেই গাড়ি রেখে উড়ে এলেন ভারতে। প্রিয় গাড়িটির দিকে একবার ফিরেও তাকান নি। বিদেশী বন্ধুদের কাছে সাহায্য চাইলেন অকুণ্ঠচিত্তে। এরপর পশ্চিমবঙ্গে যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের চিকিৎসার জন্য খুললেন হাসপাতাল। যুদ্ধকালীন সময়ে চিকিৎসা দিলেন অজস্র মানুষকে।

করোনা ভাইরাসের থাবায় গোটাবিশ্ব অসহায়। বাংলাদেশেও দিন দিন বাড়ছে আক্রান্তের সংখ্যা। অসুস্থ্য মানুষজন করোনা টেস্ট করানোর জন্য ঘুরছে দিগ্বিদিক। হটলাইন ফোন ধরছে না, আইইডিসিআর ফিরিয়ে দিচ্ছে। করোনা ভাইরাস পরীক্ষার কিট সংকট চরমে, পরীক্ষা করবে কী দিয়ে? এমন নাজুক অবস্থার খবরে সারাদেশের মানুষ যখন দুশ্চিন্তায় অস্থির তখন আবারো এগিয়ে এলেন সেই মানুষটি। যিনি একাত্তরের মহান মুক্তিযুদ্ধের সময় এগিয়ে এসেছিলেন। ডা. জাফরুল্লাহ চৌধুরী। তাঁর প্রতিষ্ঠান গণস্বাস্থ্য কেন্দ্র আবিস্কার করলো করোনা শনাক্ত করার কিট। আরো আশার খবর হলো সরকার এই কিট উৎপাদনের অনুমতিও দিয়েছে।

অথচ এই মানুষটাকে নিয়ে আমরা কতোই না তুচ্ছতাচ্ছিল্য করি। তার সাদামাটা পোশাক নিয়ে হাসাহাসি করি।
কারো মতের সাথে না মিললেই তাকে আমরা আক্রমণের নিশানা বানাই। এই মানুষটি কিছুদিন আগেও যেভাবে অপদস্ত হয়েছেন, দেশের প্রতি অকৃত্রিম ভালোবাসা না থাকলে কেউ এই মুহূর্তে এভাবে এগিয়ে আসতে পারেন না।
স্যালুট, স্যার।


 
পরাজিত করতে হলে ভাইরাসকে জানতে হবে তবে বড় সত্য এই যে,মহামারি থেকে আমরা অনেক কিছু শিখব। আমরা একা কিছু করতে পারব না। সবাই মিলে সবার সঙ্গে কাজ করতে হবে। দায়িত্বশীল হয়ে কাজ করতে হবে। স্বার্থপর হলে সমস্যার সমাধান হবে না
নতুন করোনাভাইরাস সম্পর্কে যত জানব, তত নিরাপদ থাকব। শত্রুকে পরাজিত করতে হলে তাকে চিনতে হবে।

বগুড়ার নন্দীগ্রাম উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনিসুর রহমান ১৭৪ বস্তা চাল সহ,, র‍্যাবের হাতে আটক।

জনাবা মাহমুদা পারভীন গোহাইল ইউনিয়নের
অদ্য বগুড়ার শাজাহানপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা জনাবা মাহমুদা পারভীন গোহাইল ইউনিয়নের চেয়ারম্যান জনাব আলহাজ্ব আলী আতোয়ার তালুকদার ফজু চোলো গ্রামে অসাহায় কর্মহীন মানুষদের মাঝে উপহার হিসাবে খাদ্যসামগ্রী বিতরন কালে।

এ সময় অন্যান্য কর্মকর্তা গন উপস্থিত ছিলেন উপহার হিসাবে খাদ্যসামগ্রী বিতরন কালে সামাজিক নিরাপদ দুরুত্ব বজায় রাখা হয়।

শাজাহানপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাবা মাহমুদা পারভীন উজেলার প্রত্যন্ত অঞ্চল ঘুরেফিরে দেখে তার সাধ্যমত চেষ্টা করছেন অভাবি মানুষের ঘরে খাদ্যসামগ্রী পৌঁছে দিতে। যাতে মহামারি করোনার কারনে কোন মানুষ খাদ্যর জন্য অভুক্ত না থাকে।

ধন্যবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাবা মাহমুদা পারভীন এবং গোহাইল ইউপি চেয়ারম্যান জনাব আলী আতোয়ার তালুকদার ফজু।

প্রশংসনীয় কাজের জন্য অভিনন্দন।
-----------------------------------------------------
শাজাহানপুর উপজেলার সুযোগ্য উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাবা মাহমুদ পারভিন স্যারের নির্দেশনায় এবং গোহাইল ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান সাহেবের তত্বাবধানে এই প্রথম গোহাইল ইউনিয়েনর গ্রাম অঞ্চলে টি সি বি পন্য বিক্রয় শুরু।

অসহায় হতদরিদ্র মানুষেরা অল্প দামে পন্য কিনতে পেরে তার আনন্দিত। প্রতিটি দরিদ্র পরিবারকে ২কেজি ৩০০গ্রাম চিনি ২ লিটার সোয়াবিন তেল ৫০০ গ্রাম মশুর ডাল মাত্র ৩০০ টাকায় বিক্রয় করে টি সিবি ।

ইসলামী ব্যাংক দুপচাঁচিয়া শাখা, বগুড়া
মসজিদ বন্ধ রাখা লাগবে। কিন্তু ব্যাংক বন্ধ রাখা যাবে না। কারন মসজিদে থেকে করনা ধরতে পারে কিন্তু ব্যাংক থেকে করনা ধরতে পারে না।।। হাইরে বাংলাদেশ।।।।

বগুড়ার শিবগঞ্জের সৈয়দপুর ইউনিয়নে খাদ্যবান্ধব কর্মসূচির ১০২ বস্তা চালসহ ১ জন আটক...

এস আই সুমনঃ মহাস্থান(বগুড়) প্রতিনিধিঃ
মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত দশ টাকা কেজির চাল কালোবাজারে বিক্রির অভিযোগে ১০২ বস্তা চালসহ ১ ব্যক্তিকে আটক করেছে বগুড়ার শিবগঞ্জ থানা পুলিশ।

শাহানপুরের বনানী বন্দরে ওএমএসের চাল বিক্রির স্থানে উপচে পড়া ভীর। ছবিটি মঙ্গলবার সকালে তোলা।
একে আজাদ
করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে মানুষকে ‘সামাজিক দূরত্ব’ (তিন ফুট দূরত্ব) বজায় রাখার নির্দেশনা দিয়েছে দেশের স্বাস্থ্য বিভাগ। কিন্তু বগুড়ার শাজাহানপুরে বনানী বন্দরে সেই ‘সামাজিক দূরত্ব’ মানছেন না অনেকেই। ওএমএসের চাল দেওয়ার নির্ধারিত স্থান থেকে খাদ্য সামগ্রী কিনতে এসে প্রায়ই একে অন্যের গা-ঘেঁষে দাঁড়াচ্ছেন। হাঁচি-কাশির শিষ্টাচার রক্ষা করছেন না।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, এভাবে গা ঘেঁষাঘেষি করে দাঁড়ানোর কারণে করোনা-সংক্রমণের ঝুঁকি বাড়তে পারে। এ জন্য উপজেলা প্রশাসনকে আরও সতর্ক থাকতে হবে। আর স্থানীয়রা এসব সমাগমের জন্য খোদ উপজেলা প্রশাসনকে দায়ী করছেন।


নিজস্ব প্রতিবেদক
বগুড়ায় কর্মহীন দোকান কর্মচারীদের অধিকাংশই মার্চ মাসের বেতন না পাওয়ায় সংসার চালাচ্ছেন ধার দেনা করে। করোনা ভাইরাসের কারণে গত ২৬ মার্চ থেকে বগুড়ায় বড় বড় মার্কেটের পাশাপাশি ছোট দোকানগুলো সরকারি নির্দেশে বন্ধ হয়ে যাওয়ায় বেকার হয়ে পড়েছেন অন্তত ১ লাখ দোকান ও বাণিজ্যিক কর্মচারী। প্রশাসনিক কর্মকর্তারা জানান, এসব সমস্যা সমাধানে উদ্যোগ নেয়া হয়েছে।
বগুড়া সদর উপজেলা দোকান ও বাণিজ্যিক প্রতিষ্ঠান কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক শ্রী রতন রায় জানান, গত ২৬ মার্চ এর পর থেকে বগুড়ার ১২টি উপজেলায় বেকার হয়ে আছেন দোকান ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে কাজ করা প্রায় ১ লাখ কর্মচারী। এদের একটি বড় অংশই সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার টাকা নেন বেতনের অংশ হিসেবে। গত তিন সপ্তাহ ধরে এ শ্রেণীর শ্রমিকদের অধিকাংশই সংসার চালিয়েছেন জমানো টাকায়। এখন তাদের হাতে আর টাকা নেই চলতে হচ্ছে ধার দেনা করে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, করোনাভাইরাস সংক্রমণের জন্য চলতি মাস (এপ্রিল মাস) বাংলাদেশের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ।

করোনার দিনগুলোতে কেমন আছেন?
এটা তো বৈশ্বিক মহামারি। অন্য সবার মতো আমারও এক ধরনের আতঙ্ক কাজ করছে। আমাদের এই বয়সের লোকের জন্য তো একটু উদ্বেগ থাকেই যে, কী হয় বা কী হচ্ছে! আমি ঘরেই আছি। গত ১৮ মার্চ থেকে এখন পর্যন্ত ঘর থেকে বের হইনি। এর আগে গত ১৫ মার্চ শুটিং ছিল। তারপর ২১ মার্চও শুটিংয়ের কাজ ছিল। কিন্তু এই কাজটা করোনার কারণে স্থগিত আছে, করা হয়নি। এখন ১৮ মার্চ থেকে রুমেই আছি। লেখালেখি করি, বই পড়ি, সিনেমা দেখি। ঘরেই হাঁটাহাঁটি করি।

করোনাভাইরাস মহামারি আকারে ছড়িয়ে পড়ার পর মঙ্গলবার (৭ এপ্রিল) চীনে কারো মৃত্যু হয়নি। নতুন করে ৩২ জন শনাক্ত হলেও এই প্রথমবারের মতো চীনে কারো মৃত্যু হলো না। বিবিসি অনলাইনের খবরে দেশটির স্বাস্থ্য কমিশন এ তথ্য জানিয়েছে।

রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকার যথাযথ সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছে, তাই বিশ্বব্যাপী করোনার যে বিস্তার, বাংলাদেশে তেমনটা নয়।


করোনাভাইরাসের রোগী পাওয়ার পর রাজধানী ঢাকার ৫২টি এলাকা এবং পার্শবর্তী নারায়ণগঞ্জ ও গাজীপুর সম্পূর্ণ লকডাউন করা হয়েছে। এসব এলাকার কেউ এখন বাইরে বের হতে পারবেন না, সেখানে কেউ ঢুকতেও পারবেন না। ঢাকা মহানগর, নারায়ণগঞ্জ ও গাজীপুরের পুলিশের পদস্থ কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।

করোনা ভাইরাস আতঙ্কে কর্মহীন নিম্ন আয়ের মানুষের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী
পৌঁছে দিলেন মতিন সরকার

বগুড়ার মহাস্থানে স্থানীয় সংসদ সদস্য জিন্নাহ'র নিজস্ব তহবিল থেকে করোনা ভাইরাস আতঙ্কে কর্মহীন ৫'শ পরিবারের মাঝে ত্রান সামগ্রী বিতরণ...

ডিবি পুলিশের অভিযানে...
বগুড়ায় ২০০০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ১

এস আই সুমনঃ বগুড়ায় ২০০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ একাধিক মাদক মামলার আসামী মোঃ শাহ সেলিম (৫০) কে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
গেফতার কৃত সেলিম শরিয়তপুর জেলার জাজিরা উপজেলার গোমস্তাকান্দি (মাদবরকান্দি) এলাকার মৃতঃ জবেদ আলী মাদবর এর ছেলে। বর্তমানে সে কেরানিগঞ্জের ইমামবাড়ী রোডর একটি ভাড়া বাসায় থাকত।

গুড়ার বুড়িগঞ্জে
হতদরিদ্র পরিবারের চাল নিয়ে চালবাজী,ডিলার কর্তৃক রাতের আধারে চাল পাচার...

এস আই সুমনঃ মহাস্থান(বগুড়া)প্রতিনিধিঃ
বগুড়ার শিবগঞ্জের বুড়িগঞ্জে হত দরিদ্র পরিবারের মাঝে ১০ টাকা কেজি দরে চাল বিক্রি না করে ডিলার কর্তৃক রাতের আধারে পাচার।
সুষ্ঠ তদন্ত স্বাপেক্ষে সচেতন মহলের ডিলারের শাস্তির দাবী জানিয়েছেন।

হিসাব মহানিয়ন্ত্রক এর কার্যালয়
হিসাব মহানিয়ন্ত্রক এর কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি

হিসাব মহানিয়ন্ত্রক এর কার্যালয়ের শূন্য পদসমূহে জনবল নিয়োগ দেয়া হবে। হিসাব মহানিয়ন্ত্রক এর কার্যালয় ১৪ টি পদে মোট ১৯০১ জনকে নিয়োগ দেবে। উক্ত পদ গুলোতে নারী- পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। সম্পূর্ণ বিজ্ঞপ্তি( CGA Job Circular 2020 ) বিস্তারিত দেওয়া হল। সরকারি বেসরকারি সকল চাকরির খবর সবার আগে পড়তে আমাদের চাকরির খবর পেজে ভিজিট করুন।


মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মৎস্য অধিদপ্তর এর শূন্য পদসমূহে জনবল নিয়োগ দেয়া হবে। মৎস্য অধিদপ্তর ৮ টি পদে মোট ৩১০ জনকে নিয়োগ দেবে। উক্ত পদ গুলোতে নারী- পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। এই চাকরিতে সকল জেলার প্রার্থীদের আবেদন করার সুযোগ আছে। সম্পূর্ণ বিজ্ঞপ্তি বিস্তারিত দেওয়া হল। সরকারি বেসরকারি সকল চাকরির খবর সবার আগে পড়তে আমাদের চাকরির খবর পেজে ভিজিট করুন।

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের শুন্য পদসমূহে সরাসরি নিয়োগর জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ১ টি পদে মোট ৭২ জনকে নিয়োগ দেবে। উক্ত পদ গুলোতে নারী- পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। সম্পূর্ণ বিজ্ঞপ্তি বিস্তারিত দেওয়া হল। সরকারি বেসরকারি সকল চাকরির খবর সবার আগে পড়তে আমাদের চাকরির খবর পেজে ভিজিট করুন।

বগুড়ার শিবগঞ্জে বিশেষ বরাদ্দের ১০ টাকা কেজি দরের ১৩ বস্তা চাল চুরি করে বিক্রির প্রতিবাদ করায় মহিলা সদস্য, সাংবাদিকসহ ৩জন প্রহৃত, চেয়ারম্যান ও ডিলারসহ ৪ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ

করোনার কারণে অস্বচ্ছল ভাড়াটিয়া ও মার্কেটের ক্ষুদ্র দোকানদারদের ভাড়া মওকুফ করেছেন কয়েকজন সমাজসেবী। প্রশংসিত এমন উদ্যোগ যারা নিয়েছেন তাদের একজন কাউন্সিলর মীর হোসেন মীরু। দোকানদের ভাড়া না নেয়াসহ তাদের পরিবারের মাঝে বিতরণ করছেন নিত্যপণ্য। আর সমাজসেবী শেখ শিউলি হাবিবও ভাড়াটিয়াদের ভাড়া মওকুফের পাশাপাশি করোনার দুর্যোগ কাটিয়ে ওঠা না পর্যন্ত সহায়তা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন |

মাদলা সংবাদ24(রবিউল)
মানবিকতা 
“টাকা সবার থাকলেও দান করার মনমানসিকতা সবার নেই”
দেশের প্রত্যেকটি ইউনিয়ন পরিষদে যদি অন্তত পক্ষে এমন একজন ব্যাক্তি দায়িত্ব নিতো তাহলে দেশের কোন গরিব, অসহায়, দিনমজুর ও ভিক্ষুক সহ কেউ না খেয়ে থাকত না।
পরম শ্রদ্ধাভাজন বড় ভাই  মোঃ নুরুজ্জামান  সাংগঠনিক সম্পাদক উপজেলা স্বেচ্ছাসেবকলীগ ও সভাপতি মাঝিড়া মডেল উচ্চ বিদ্যালয়, শাজাহানপুর, বগুড়া।
মাঝিড়া ইউনিয়ন পরিষদের অন্তগত ১০০০/- পরিবারের খাবারের ব্যাবস্থা করছেন।

প্রতিটি পরিবারের জন্য দশ কেজি চাল, তিন কেজি আলু, এক কেজি ডাল, এক কেজি পিয়াজ, এক লিটার তেল, লবন, সাবান এর প্যাকেটিং চলছে!


Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget