করোনা ভাইরাসে আক্রান্ত মৃত: ব্যক্তির গোসল ও কাফন দাফনের তরিকা:দলিলসহ পড়ুন বিস্তারিত,
করোনায় মৃত: ব্যক্তিদেরও অন্যান্য মৃত: মুসলিমব্যক্তিদের মতোই গোসল দেওয়া ওয়াজিব । কাফন দাফন ফরজে কেফায়া । তবে গোসলের সময় শরীর কচলিয়ে ধোয়া জরুরী নয় । তিনবার পানি প্রবাহিত করার দ্বারাই গোসল হয়ে যাবে ।
করোনায় মৃত: ব্যক্তিদেরও অন্যান্য মৃত: মুসলিমব্যক্তিদের মতোই গোসল দেওয়া ওয়াজিব । কাফন দাফন ফরজে কেফায়া । তবে গোসলের সময় শরীর কচলিয়ে ধোয়া জরুরী নয় । তিনবার পানি প্রবাহিত করার দ্বারাই গোসল হয়ে যাবে ।
অভিজ্ঞ ডাক্তারগণ ও স্বাস্থ্য অধিদপ্তর বলছেন মৃত: ব্যক্তির থেকে ভাইরাস ছড়ায় না ।
মাইয়্যেতকে গোসল দেওয়ার পর এমনিতেই শরীয়তে গোসল দাতার গোসলের বিধান রয়েছে । সে ক্ষেত্রে মাইয়্যেতের শরীর থেকে কিছু জীবাণু লেগে গেলেও সাবান ইত্যাদি দ্বারা গোসল করে নিলে একেবারেই নিরাপদ হয়ে যাবে ।
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন:
من غسل ميتا فليغتسل....
যে ব্যক্তি মৃত ব্যক্তিকে গোসল করাবে সে যেন নিজে গোসল করে নেয় । (মুসনাদে আহমদ, সুনানে আবু দাউদ, সুনানে তিরমিজি, সুনানে ইবনে মাজাহ)
তবুও যদি মৃত্যুর পরেও ভাইরাস ছড়িয়ে পড়ার এবং এর দ্বারা অন্য কোনো ব্যক্তি আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে তাহলে হাতমোজা বা হাতে অন্যকিছু পেচিয়ে, মুরদা ব্যক্তির পুরো শরীরে পানি প্রবাহিত করার দ্বারা গোসল হয়ে যাবে । না হলে দূর থেকে বদনা, মগ, পাইপ বা অন্য কোন কিছু দ্বারা পুরো শরীরে পানি প্রবাহিত করলেও গোসল হয়ে যাবে ।
প্রয়োজনে একবার পুরো শরীরের যেকোনো ভাবে পানি প্রবাহিত করে দিলেও চলবে । ওয়াজিব আদায় হয়ে যাবে । তবে সুন্নত তিনবার ধোয়া ।
কোনক্রমেই ভাইরাস দ্বারা আক্রান্ত হবার আশঙ্কায় কোনো মুসলিম মাইয়্যেতের গোসল-কাফন-দাফন ও জানাযা পরিত্যাগ করা শরয়ী দৃষ্টিকোণ থেকে বৈধ হবে না ।
এরকম করা হলে সকল মুসলমানরাই গুনাহগার হবে...
বড় আফসোসের বিষয় বর্তমানে নিজের নিকটআত্মীয়রাও করোনায় মৃত: ব্যক্তিদের আশপাশে আসছেন না । কাফন দাফন ও জানাজায় শরিক হচ্ছেন না ।
অথচ এ ধরনের মহামারীতে মৃত্যুবরণ কারীরা নিঃসন্দেহে শাহাদতের মত বড় ফজিলত লাভে ধন্য হয় বলে হাদীসে বর্ণিত হয়েছে । এমনকি ফতোয়ায়ে শামীতে উল্লেখ রয়েছে মহামারীতে মৃত্যুবরণকারী ব্যক্তিকে কবরে প্রশ্নের সম্মুখীন হতে হবে না । নিজেদের নিকটাত্মীয়ের, এবং শহীদের মর্যাদাপ্রাপ্ত এরকম মাইয়্যেতের কাফন দাফন ও জানাজা থেকে বঞ্চিত হওয়াটা সত্যই বড় দুর্ভাগ্যের বিষয় ।
এটা মাইয়্যেতের উপর জুলুম , তার সাথে অমানবিক আচরণ ।
আল্লাহতাআলা আমাদেরকে সহি বুঝ দান করুন।
----------------------------------------
তথ্যসূত্র:
* সহিহ বুখারী ১/১৬৭ হা: ১২৩৯/১২৫৩
* সুনানে তিরমিযী ১/১৯৩ হা: ৯৯৪
* সুনানে আবু দাউদ ২/৪৪৯ হা: ৩১৪৮
* আল বাহরুর রায়েক ২/১৭১
* বাদায়েউস সানায়ে' ২/৩০৬
* তাতারখানিয়া ২/১৩৬
* ফাতাওয়া শামিয়া ৩/৯৫
* ফাতাওয়া হিন্দিয়া ১/২১৮ : ২২১ : ২২৩
* ফাতাওয়া দারুল উলুম ৫/২২২
* ফাতাওয়া মাহমুদিয়া ৮/৫০১ (কিতাবুল জানায়েয, মজযূমের গোসল সম্পর্কে)
Post a Comment