Articles by "বাংলাদেশ"


  • অদ্য ২৬.০৭.২০২০ তারিখ নওগাঁ জেলার সুযোগ্য পুলিশ সুপার প্রকৌশলী জনাব আবদুল মান্নান মিয়া বিপিএম মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে অফিসার ইনচার্জ মহাদেবপুর থানা, নওগাঁ এর নেতৃত্বে এসআই/মোঃ নুর ইসলাম এএসআই/আব্দুল জব্বার সঙ্গীয় ফোর্সসহ মহাদেবপুর থানাধীন বাসস্ট্যান্ড এলাকার পাকা রাস্তা হইতে ৯৩ বোতল আমদানি নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিলসহ ৩ জন আসামি কে আটক করেন। এ সংক্রান্তে মহাদেবপুর থানায় মামলা রুজু হয়েছে।


















মাদলা নিউজ24
বিশ্ব্যব্যাপী মহামারি রূপ নেয়া করোনাভাইরাসের একটি ভ্যাকসিন চলতি বছরের শেষের দিকে জনসাধারণের ব্যবহারের জন্য প্রস্তুত হতে পারে বলে আশা করছে চীনের ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল গ্রুপ সিনোফার্ম।

বুধবার দেশটির সরকারি সংবাদমাধ্যমে সিনোফার্মের ভ্যাকসিনের ব্যাপারে এ আশাবাদ প্রকাশ করা হয়। যদিও এর আগে এ ভ্যাকসিনটি ২০২১ সালে সহজলভ্য হতে পারে-এমন তথ্য দিয়েছিল সিনোফার্ম।

সিনোফার্মের চেয়ারম্যান লিউ জিংঝেন রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম সিসিটিভিকে বলেছেন, আগামী তিন মাসের মধ্যে তাদের তৈরি করোনার ভ্যাকসিন মানবদেহে শেষ ধাপের পরীক্ষা সম্পন্ন হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

সিনোফার্মের সহযোগী প্রতিষ্ঠান চায়না ন্যাশনাল বায়োটেক গ্রুপ (সিএনবিজি) করোনার দুটি ভ্যাকসিনের প্রকল্প পরিচালনা করছে। চীনে করোনাভাইরাসের সংক্রমণ হ্রাস পাওয়ায় পরীক্ষা চালানোর জন্য পর্যাপ্তসংখ্যক রোগী মিলছে না; যে কারণে ২০২১ সালের আগে ভ্যাকসিনটি পুরোপুরি ব্যবহারের জন্য প্রস্তুত করা সম্ভব নাও হতে পারে বলে গত জুনে জানিয়েছিল সিএনবিজি।

তবে তখন থেকে ভ্যাকসিনের পরীক্ষা চালানোর জন্য দেশের বাইরে বিকল্প জায়গা খুঁজতে থাকে চীন। সব ধরনের প্রতিবন্ধকতা পেরিয়ে ইতোমধ্যে সংযুক্ত আরব আমিরাতসহ আরও কয়েকটি দেশে ভ্যাকসিনটির পরীক্ষা চালানোর প্রক্রিয়া শুরু করেছে বেইজিং।

সিনোফার্মের তৈরি ভ্যাকসিনটি তৃতীয় ধাপের পরীক্ষায় প্রবেশ করেছে; শেষ এ ধাপে ১৫ হাজার মানুষের শরীরে তা প্রয়োগ করা হবে। চীনের দুটি ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগ হবে সংযুক্ত আরব আমিরাতে। চীনের রাষ্ট্র-নিয়ন্ত্রিত অপর কোম্পানি সিনোভ্যাক বায়োটেকের আরেকটি সম্ভাব্য ভ্যাকসিনের শেষ ধাপের পরীক্ষা ব্রাজিলে শুরু হয়েছে।

এছাড়া দেশটির সামরিক বাহিনীর গবেষণা শাখা ও ক্যানসিনো বায়োলজিকসের তৈরি আরেকটি ভ্যাকসিন ইতোমধ্যে মাঝ পর্যায়ের পরীক্ষায় পৌঁছেছে। ভ্যাকসিনটি সামরিক বাহিনীর সদস্যদের দেহে প্রয়োগে নিরাপদ এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সক্ষম হয়েছে বলে জানিয়েছে ক্যানসিনো। এ ভ্যাকসিনটিও চীনের বাইরে শেষ ধাপের পরীক্ষা চালানোর সিদ্ধান্ত হয়েছে।

গত বছরের ডিসেম্বরে চীনের উহানে করোনাভাইরাসের উৎপত্তি হওয়ার পর তা বিশ্বের ২১৫টি দেশে ছড়িয়ে পড়েছে। এ ভাইরাসে বিশ্বজুড়ে বৃহস্পতিবার বিকেল পর্যন্ত ১ কোটি ৫৩ লাখ ৯০ হাজার ২২১ জন আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৬ লাখ ৩০ হাজার ৫৩৭ জনের। অপরদিকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯৩ লাখ ৬৭ হাজার ৪৬৩ জন করোনা রোগী।



দেশে আরও ৪ জনের মৃত্যু , নতুন শনাক্ত ১৩৯

ডেক্স নিউজঃ মো রবিউল ইসলাম: করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যু হলো ৩৪ জনের। এছাড়া নতুন করে শনাক্ত হয়েছেন আরও ১৩৯ জন। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৬২১ জনে।

এছাড়া আক্রান্তদের মধ্যে নতুন করে সুস্থ হয়ে উঠেছেন আরও ৩ জন। এ নিয়ে মোট সুস্থ হলেন ৩৯ জন।

রোববার বেলা আড়াইটার পর অনলাইনে লাইভ ব্রিফিংয়ে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এসব তথ্য জানান।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৩৪০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। নতুন করে ১৩৯ জনের দেহে করোনাভাইরাস বা কোভিড-১৯ এর সংক্রমণ পাওয়া গেছে। এতে দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬২১ জনে।

ডা. ফ্লোরা আরও জানান, গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও চারজনের মৃত্যু হয়েছে। এতে দেশে এই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৪ জনে। সর্বশেষ মারা যাওয়া চারজনের মধ্যে তিনজন পুরুষ ও একজন নারী রয়েছে।

এছাড়া আগে থেকেই করোনাভাইরাসে আক্রান্ত আরও তিনজন গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন বলেও জানান আইইডিসিআর পরিচালক। এতে এই ভাইরাসে আক্রান্ত হওয়ার পর এখন পর্যন্ত সুস্থ হলেন ৩৯ জন।

লন্ডনে আয়েশী জীবন ছিলো তাঁর। সপ্তাহে দু'দিন ফ্লাইং ক্লাবে বিমান উড্ডয়ন প্রশিক্ষণ নিতেন। লেটেস্ট মডেলের বিলাশ বহুল গাড়ি ছিলো তাঁর।
যখন মুক্তিযুদ্ধ শুরু হলো, রাস্তার পাশে সেই গাড়ি রেখে উড়ে এলেন ভারতে। প্রিয় গাড়িটির দিকে একবার ফিরেও তাকান নি। বিদেশী বন্ধুদের কাছে সাহায্য চাইলেন অকুণ্ঠচিত্তে। এরপর পশ্চিমবঙ্গে যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের চিকিৎসার জন্য খুললেন হাসপাতাল। যুদ্ধকালীন সময়ে চিকিৎসা দিলেন অজস্র মানুষকে।

করোনা ভাইরাসের থাবায় গোটাবিশ্ব অসহায়। বাংলাদেশেও দিন দিন বাড়ছে আক্রান্তের সংখ্যা। অসুস্থ্য মানুষজন করোনা টেস্ট করানোর জন্য ঘুরছে দিগ্বিদিক। হটলাইন ফোন ধরছে না, আইইডিসিআর ফিরিয়ে দিচ্ছে। করোনা ভাইরাস পরীক্ষার কিট সংকট চরমে, পরীক্ষা করবে কী দিয়ে? এমন নাজুক অবস্থার খবরে সারাদেশের মানুষ যখন দুশ্চিন্তায় অস্থির তখন আবারো এগিয়ে এলেন সেই মানুষটি। যিনি একাত্তরের মহান মুক্তিযুদ্ধের সময় এগিয়ে এসেছিলেন। ডা. জাফরুল্লাহ চৌধুরী। তাঁর প্রতিষ্ঠান গণস্বাস্থ্য কেন্দ্র আবিস্কার করলো করোনা শনাক্ত করার কিট। আরো আশার খবর হলো সরকার এই কিট উৎপাদনের অনুমতিও দিয়েছে।

অথচ এই মানুষটাকে নিয়ে আমরা কতোই না তুচ্ছতাচ্ছিল্য করি। তার সাদামাটা পোশাক নিয়ে হাসাহাসি করি।
কারো মতের সাথে না মিললেই তাকে আমরা আক্রমণের নিশানা বানাই। এই মানুষটি কিছুদিন আগেও যেভাবে অপদস্ত হয়েছেন, দেশের প্রতি অকৃত্রিম ভালোবাসা না থাকলে কেউ এই মুহূর্তে এভাবে এগিয়ে আসতে পারেন না।
স্যালুট, স্যার।


 
পরাজিত করতে হলে ভাইরাসকে জানতে হবে তবে বড় সত্য এই যে,মহামারি থেকে আমরা অনেক কিছু শিখব। আমরা একা কিছু করতে পারব না। সবাই মিলে সবার সঙ্গে কাজ করতে হবে। দায়িত্বশীল হয়ে কাজ করতে হবে। স্বার্থপর হলে সমস্যার সমাধান হবে না
নতুন করোনাভাইরাস সম্পর্কে যত জানব, তত নিরাপদ থাকব। শত্রুকে পরাজিত করতে হলে তাকে চিনতে হবে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, করোনাভাইরাস সংক্রমণের জন্য চলতি মাস (এপ্রিল মাস) বাংলাদেশের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ।

রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকার যথাযথ সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছে, তাই বিশ্বব্যাপী করোনার যে বিস্তার, বাংলাদেশে তেমনটা নয়।


করোনাভাইরাসের রোগী পাওয়ার পর রাজধানী ঢাকার ৫২টি এলাকা এবং পার্শবর্তী নারায়ণগঞ্জ ও গাজীপুর সম্পূর্ণ লকডাউন করা হয়েছে। এসব এলাকার কেউ এখন বাইরে বের হতে পারবেন না, সেখানে কেউ ঢুকতেও পারবেন না। ঢাকা মহানগর, নারায়ণগঞ্জ ও গাজীপুরের পুলিশের পদস্থ কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।

করোনার কারণে অস্বচ্ছল ভাড়াটিয়া ও মার্কেটের ক্ষুদ্র দোকানদারদের ভাড়া মওকুফ করেছেন কয়েকজন সমাজসেবী। প্রশংসিত এমন উদ্যোগ যারা নিয়েছেন তাদের একজন কাউন্সিলর মীর হোসেন মীরু। দোকানদের ভাড়া না নেয়াসহ তাদের পরিবারের মাঝে বিতরণ করছেন নিত্যপণ্য। আর সমাজসেবী শেখ শিউলি হাবিবও ভাড়াটিয়াদের ভাড়া মওকুফের পাশাপাশি করোনার দুর্যোগ কাটিয়ে ওঠা না পর্যন্ত সহায়তা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন |

 মাদলা সংবাদ24(রবিউল)

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি বাড়ানো হতে পারে। এই ছুটির মেয়াদ বাড়িয়ে ঈদুল ফিতর পর্যন্ত বাড়ানোর চিন্তাভাবনা করছে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। তবে এ বিষয়ে এখনও চূড়ান্তভাবে সিদ্ধান্ত হয়নি।

 মাদলা সংবাদ24(রবিউল)

গরিব দুখি মানুষের ভাগে কেও ভাগ বসালে সে যে হক না কেন তাকে ছাড় দেওয়া হবে না

আমরা যে ছুটি ঘোষণা করেছি বা কার্যক্রম স্থবির করেছি, যার জন্য আমাদের দেশের সাধারণ মানুষ, বিশেষ করে যারা দিনমজুর খেটে খাওয়া মানুষ, দরিদ্র, যেমন শ্রমিক শ্রেণী, এমনকি বিভিন্ন সম্প্রদায়, যেমন হিজড়া, বেদে, চা শ্রমিক থেকে শুরু করে বিভিন্ন সম্প্রদায়ের লোক আছে।


দ্রুত ছড়াচ্ছে করোনা ভাইরাস। বিশ্বজুড়ে এ ভাইরাসে মৃতের সংখ্যা সাড়ে পাঁচ হাজার ছাড়িয়েছে। সম্প্রতি বাংলাদেশেও ৫ জনের শরীরে ধরা পড়েছে এ ভাইরাস। এ নিয়ে জনগণের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। সারাদেশে হোম কোয়ারেন্টাইনে রাখার সংখ্যা বেড়েছে বলে জানা গেছে। রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) জানিয়েছে সারাদেশে ২ হাজার ৩১৪ জন হোম কোয়ারেন্টাইনে রয়েছেন বলে। তাদের প্রায় সবাই বিদেশ ফেরত। গতকাল রবিবার রাজধানীর মহাখালীর আইইডিসিআর-এর কার্যালয়ে প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ তথ্য জানান।

মাদলা নিউজ 24 (রবিউল) বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় শিশু (৬) ধর্ষণের অভিযোগে বুধবার রাতে এনামুল হক নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার পুলিশ তাকে জেলা হাজতে পাঠিয়েছে।



বিশ্ব ব্যাংকের অভিযোগ মিথ্যা প্রমাণ করে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ সারা বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ‘আপনারা জানেন, সেতু নির্মাণ শুরু হতে না হতেই ওয়ার্ল্ড ব্যাংক আমাদের ওপর দুর্নীতির দোষারোপ করেছিল। আমি তাদের চ্যালেঞ্জ দিয়েছিলাম−দুর্নীতি হয় নাই। কানাডার কোর্টে তা প্রমাণিত হয়। এটা আমাদের জন্য অনেক বড় সম্মানের। এই ধরনের একটা অভিযোগ দিয়ে আমাদের চরমভাবে অসম্মান করা হয়েছিল। তাই এটাকে আমি চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। নিজেদের অর্থায়নে সেতুর কাজ শুরু করি। পদ্মা সেতু ছিল আমাদের আত্মসম্মানের ব্যাপার। আমরা যে নিজেরা করতে পারি, এই একটা সিদ্ধান্তে সারা বিশ্বে বাংলাদেশের মানুষের ভাবমূর্তি বৃদ্ধি পেয়েছে।’ 

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget