মহাস্থানের এক ওষুধ ব্যবসায়ীকে

মহাস্থানের এক ওষুধ ব্যবসায়ীকে,হেক্সিসলে

Hexisol
মাদলা সংবাদ24(রবিউল)
হেক্সিসলে ৭০ টাকা বেশি নিতে গিয়ে
১০ হাজার টাকা জরিমানা দিতে হলো
মহাস্থানের এক ওষুধ ব্যবসায়ীকে

কৃত্রিম সংকট দেখিয়ে বগুড়ার মহাস্থানে ১৩০ টাকার হেক্সিসল ২০০ টাকায় বিক্রি করায় আজিজ মেডিসিন সাপ্লাই নামে এক ওষুধের দোকানদারকে ১০হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
জানা যায়, মঙ্গলবার সকাল আনুমানিক ১১টায় মহাস্থান দক্ষিণপাড়া গ্রামের মৃত সোলাইমান হোসেনের পুত্র আব্দুল মালেক মহাস্থান মাজার রোডে অবস্থিত আজিজ মেডিসিন সাপ্লাই নামক ফার্মেসিতে ২৫০ এমএল হেক্সিসল কিনতে গেলে ওই ফার্মেসির মালিক জালাল উদ্দিন বাজারে হেক্সিসলের সংকট দেখিয়ে ২০০টাকায় বিক্রি করে। বিষয়টি পুলিশ জানতে পেরে ওই ব্যবসায়ীকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে নেয়। এ বিষয়ে শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আলমগীর কবীর এ অভিযোগে আজিজ মেডিসিন সাপ্লাই এর মালিক জালালকে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিকার আইনের ৪০ধারায় ১০ হাজার টাকা অর্থদণ্ড করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট আরও জানান, করোনা ভাইরাসকে পুঁজি করে যারাই মানুষকে বেকায়দায় ফেলে অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

Post a Comment

[blogger][disqus][facebook][spotim]

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget