শিশু ধর্ষণের আসামি গ্রেপ্তার

মাদলা নিউজ 24 (রবিউল) বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় শিশু (৬) ধর্ষণের অভিযোগে বুধবার রাতে এনামুল হক নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার পুলিশ তাকে জেলা হাজতে পাঠিয়েছে।

দুপচাঁচিয়া থানার ওসি (তদন্ত) শহিদুল ইসলাম জানান, উপজেলার গুনাহার ইউনিয়নের সিংড়া (নওদাপাড়া) গ্রামের জুয়েল হোসেনের মাদ্রাসায় প্রথম শ্রেণিতে পড়ে কন্যা শিশুটি। গত ১১ মার্চ (বুধবার) বিকেলে প্রতিবেশী আব্দুল করিমের ছেলে এনামুল প্রামানিক (২৪) কৌশলে তার বাড়িতে ডেকে নিয়ে যায় এবং শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করে। এতে শিশুটি বাড়িতে ফিরে এসে অসুস্থ হয়ে পড়ে এবং ঘটনাটি দাদির কাছে বলে। তার মা ও দাদি বিশেষ স্থানে ক্ষত দেখতে পান। অসুস্থ শিশুকে প্রথমে দুপচাঁচিয়া হাসপাতালে ও পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় তার বাবা জুয়েল হোসেন নিজে বাদী হয়ে রাতেই থানায় মামলা দায়ের করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই খোরশেদ পুলিশ ফোর্সসহ গ্রামে অভিযান চালিয়ে মামলার আসামি এনামুল প্রামানিককে (২৪) বৃহস্পতিবার তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেন।

থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত আসামি এনামুল প্রামানিককে বৃহস্পতিবার বগুড়ার জেলা হাজতে প্রেরণ করা হয়েছে।

Post a Comment

[blogger][disqus][facebook][spotim]

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget