বগুড়ার শিবগঞ্জের সৈয়দপুর ইউনিয়নে খাদ্যবান্ধব কর্মসূচির ১০২ বস্তা চালসহ ১ জন আটক...
এস আই সুমনঃ মহাস্থান(বগুড়) প্রতিনিধিঃ
মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত দশ টাকা কেজির চাল কালোবাজারে বিক্রির অভিযোগে ১০২ বস্তা চালসহ ১ ব্যক্তিকে আটক করেছে বগুড়ার শিবগঞ্জ থানা পুলিশ।
এস আই সুমনঃ মহাস্থান(বগুড়) প্রতিনিধিঃ
মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত দশ টাকা কেজির চাল কালোবাজারে বিক্রির অভিযোগে ১০২ বস্তা চালসহ ১ ব্যক্তিকে আটক করেছে বগুড়ার শিবগঞ্জ থানা পুলিশ।
১০ টাকা কেজির চাল ডিলারের কাছ থেকে কালোবাজারে সংগ্রহ করে অবৈধভাবে বিক্রির উদ্দেশ্যে নিজ বাড়িতে মজুদ করে রেখেছে এমন সংবাদ পেয়ে পুলিশ সুপার জনাব মোঃ আলী আশরাফ ভূঞা (বিপিএম বার) এর নির্দেশে শিবগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার কুদরত ই- খুদা শুভ এর নেতৃত্বে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) মিজানুর রহমান, শিবগঞ্জ মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রেরর ইনচার্জ ইন্সপেক্টর সনাতন চন্দ্র সরকার সহ একদল পুলিশ শিবগঞ্জ থানার সৈয়দপুর ইউনিয়নের গনকপাড়া গ্রামের মোস্তাফিজার রহমানের বাড়িতে অভিযান চালায়। সেখানে গিয়ে ১০২ বস্তা চাল মজুদ রাখে,এব্যাপারে বাড়ির মালিককে জিজ্ঞাসা করলে সে জানায়, তার চাচাত ভাই সাইফুল ইসলাম সাজু ডিলারের কাছ থেকে চালগুলো এনে তার বাড়িতে রেখেছে। পুলিশ তৎক্ষনাৎ মোস্তাফিজারকে গ্রেফতার করে এবং চালগুলো জব্দ করে। সাজু এবং ডিলারকে ধরতে অভিযান চলছে।
জেলা পুলিশ বগুড়ার পরিস্কার বার্তা যেখানেই অবৈধভাবে আত্মসাৎকৃত ত্রাণ বা দশটাকা কেজির চাল পাওয়া যাবে সেখানেই অভিযান চলবে এবং আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Post a Comment