বগুড়ার মহাস্থানে স্থানীয় সংসদ সদস্য জিন্নাহ'র নিজস্ব তহবিল থেকে করোনা ভাইরাস আতঙ্কে কর্মহীন ৫'শ পরিবারের মাঝে ত্রান সামগ্রী বিতরণ...

এস আই সুমনঃ মহাস্থান (বগুড়া) প্রতিনিধিঃ
করোনা ভাইরাস সংক্রমণ রোধে বগুড়ার মহাস্থানে গৃহ আশ্রয় কর্মহীন ৫'শত পরিবারের মাঝে বগুড়া-২ শিবগঞ্জ ৩৭ আসনের জাতীয়পার্টির সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শরিফুল ইসলাম জিন্নাহ'র ব্যক্তিগত তহবিল থেকে ত্রান সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৭এপ্রিল) সকাল ১১টায় বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থান মাহী সওয়ার ডিগ্রী কলেজ মাঠে করোনা ভাইরাস সংক্রান্ত জনসচেতনার পাশাপাশি ৩ ফিট দূরত্ব বজায় রেখে গড়-মহাস্থান সহ রায়নগর ইউনিয়নের প্রায় ৫ শতাধিক কর্মহীন ও অসহায়, দুঃস্থ পরিবারের মাঝে চাল, ডাল, ভোজ্যতেল, আটা, সাবান বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টির সভাপতি মোস্তাফিজার রহমান বাদশা, সাধারণ সম্পাদক এরফান আলী, রায়নগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি, উপজেলা জাতীয় যুব সংহতির আহ্বায়ক হুসাইন শরিফ সঞ্চয়(এমবিএ), শিবগঞ্জ সদর ইউনিয়নের জাতীয় পার্টির সদস্য সচিব শাহিনুর ইসলাম শাহিন, মহাস্থান মাহী সওয়ার ডিগ্রী কলেজের অধ্যক্ষ আবুল খায়ের, মর্নিং সান কেজি স্কুলের প্রধান শিক্ষক হাফিজুর রহমান, সমাজ সেবক মোজাফ্ফার রহমান সহ দলীয় নেতৃবৃন্দ ও গন্যমান্য ব্যক্তিবর্গ।

Post a Comment

[blogger][disqus][facebook][spotim]

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget