বগুড়া সদরের শাখারিয়া ইউপি পরিষদে ৫ম ধাপে প্রধান মন্ত্রীর উপহার করোনায় কর্মহীনদের মাঝে বিতরন

বগুড়া সদরের শাখারিয়া ইউপি পরিষদে ৫ম ধাপে প্রধান মন্ত্রীর উপহার করোনায় কর্মহীনদের মাঝে বিতরন




মরনঘাতী করোনা ভাইরাসের ছোবলে সারা বিশ্বের লাখো মানুষ প্রাণ হারিয়ে এবং সেই সাথে হাসপাতালের বিছানায় লাখো মানুষ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এতে করে সারা বিশ্ব স্থবির হয়ে পড়েছে এবং আমাদের দেশের সাধারন খেটে খাওয়া মানুষ কর্মহীন হয়ে পড়েছে। তাদের এই দুরাবস্থা উপলব্ধি করে মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা কর্মহীনদের জন্য উপহার খাদ্য সামগ্রী জনপ্রতিনিধিদের মাধ্যমে বাড়ি বাড়ি পৌছে দিচ্ছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার দুপুরে বগুড়া সদরের শাখারিয়া ইউপি পরিষদ চত্তরে ৫ম ধাপে প্রধান মন্ত্রীর উপহার বিতরনকালে সুবিধাভোগীদের উদ্দেশ্যে অত্র ইউপি চেয়ারম্যান প্রভাষক কামরুল হুদা উজ্জ্বল বলেন, করোনা ভাইরাস থেকে সুরক্ষিত থাকতে সবাই সামাজিক দুরুত্ব বজায় রেখে বাড়িতে অবস্থান করতে হবে। একান্ত প্রয়োজন ছাড়া কেউ বাড়ির বাইরে বের হবেন না। সবর্দা মাস্ক ব্যবহার করুন এবং বার বার সাবান পানি দিয়ে হাত ধৌত করুন। নিজের জামা-কাপড় পরিস্কার রাখুন। তিনি আরোও বলেন, অত্র ইউনিয়ন পরিষদের কোন মানুষ অনাহারে থাকবে না। ১ম ধাপ থেকে আজঅবধি ১ হাজার জন অসহায় মানুষের মাঝে প্রধান মন্ত্রীর উপহার খাদ্য সামগ্রী বিতরন করেছি এবং পাশাপাশি নিজ উদ্যোগে সাধারন খেটে খাওয়া গরীব ,অসহায় ,দুস্থ্য মানুষের পাশে থেকে তাদেরকে সাহায্য সহযোগিতা করা চেষ্টা করছি। প্রধান মন্ত্রীর উপহার খাদ্য সামগ্রী অত্র ইউপির সকল কর্মহীনদের মাঝে পর্যায়ক্রমে দেওয়া হবে। এজন্য মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন । আল্লাহ তায়ালা যেন জননেত্রী শেখ হাসিনাকে সুস্থ্য রাখেন এবং আপনাদের পাশে থেকে আরোও বেশি করে সাহায্য সহযোগিতা করতে পারেন। পাশাপাশি আমাদের পরিষদের সকল জনপ্রতিনিধিদের জন্য দোয়া করবেন আমরা যেন আপনাদের পাশে থেকে সর্বদা সাহায্য সহযোগিতা করতে পারি। পরিশেষে সবাইকে সরকারের সকল স¦াস্থ্য বিধি মেনে চলার আহবান জানান। এ সময় উপস্থিত ছিলেন ট্যাগ অফিসার উপজেলা একাডেমক সুপারভাইজার জিয়াউর রহমার, ইউপি সচিব মশিউর রহমান, ইউপি সদস্য শিউলা বেগম, অজেদা বেগম, আঃ সালাম, মান্নান প্রাং, নেছার উদ্দিন, আঃ জলিল, মঞ্জুরুল হাসান, রবিউল ইসলাম, আবুল কালাম আজাদ, এনামুল হক এবং উদ্যোক্তা মিতা খাতুন প্রমূখ। ৫ম ধাপে ২শত কর্মহীনদের মাঝে প্রত্যেকেই ১০কেজি চাল ও ৩কেজি আলু এবং পৌর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আঃ মান্নান আকন্দ কর্তৃক বরাদ্দকৃত ১/২কেজি ডাল ও কাপড় কাচার সাবান বিতরন করা হয়েছে।

Post a Comment

[blogger][disqus][facebook][spotim]

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget