বগুড়ার মহাস্থান মৌ-বন আবাসিক বোডিংএ থানা পুলিশের অভিযানে পতিতা সহ পরিচালক আতাউর আটক...
এস আই সুমনঃ মহাস্থান(বগুড়া)প্রতিনিধিঃ
দেশে যখন করোনা ভাইরাস আতঙ্কে মানুষ যখন কর্মহীন অবস্থায় পরিবারের সদস্যদের নিয়ে মানবেতর জীবন যাপন করছেন তারপরে বগুড়ার মহাস্থান #মৌবন আবাসিক বোডিং এ অসামাজিক কার্যকলাপ থেমে নেই।
অদ্যই রবিবার শিবগঞ্জ থানা পুলিশের অভিযানে হোটেল পরিচালক আতাউর রহমান ও এক পতিতাকে আটক করেছেন।
এর আগেও একাধিকবার ঐ বোডিংএ শিবগঞ্জ থানা ও জেলা ডিবি পুলিশ অভিযান চালিয়ে পতিতা, খদ্দের ও ম্যানেজার সহ আটক করা হলেও তাদের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সাজা প্রদান করে ছেড়ে দেওয়া হয় এবং ছাড়া পেয়ে আবারও অদৃশ্য ছত্রছায়ায় পুরোদমে চালিয়ে যায় অনৈতিক ও অসামাজিক কার্যকলাপ।
#স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ শরিফুল ইসলাম জিন্নাহ্ এম.পি,মহোদয়, উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ রিজু,স্থানীয় ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি এর কাছে এলাকাবাসী জোর দাবী জানিয়েছেন অবিলম্বে চিহৃিত ঐ আবাসিক বোডিং টি সিলগালা করে চিরতরে বন্ধ করে দিয়ে বগুড়ার ঐতিহাসিক মহাস্থানের সু-নাম ফিরে আনার জন্য।

Post a Comment