Latest Post

আবশেষে জেলা প্রশাসকের নির্দেশে বগুড়ার শাজাহানপুর উপজেলার সাজাপুর বানারশি ডিবেরচড়া এলাকায় অবৈধ মাটিকাটা বন্ধ হলো।
গতকাল রবিবার দুপুরে ভ্রাম্যমান আদালত অভিযান চালানো হয়। সেখানে একটি খননযন্ত্রের মালিকের ৫০ হাজার টাকা জরিমানা এবং অপর একটি খননযন্ত্র ভেঙ্গে ফেলা হয়েছে।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহি অফিসার (ইউএনও) এবং নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাহমুদা পারভীন। এসময় উপজেলা চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু, মহিলা ভাইস চেয়ারম্যান হেফাজত আরা মিরা সহ আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমান আদালতের পেশকাার মোজাহিদুল ইসলাম জানান, বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইন অমান্য করে কৃষি জমি ও বসতবাড়ির নীচ থেকে অবৈধ ভাবে মাটি কাটার অপরাধে ভ্রাম্যমান আদালতে একটি খননযন্ত্র ভেঙ্গে ফেলা হয়েছে। আবু খায়ের নামে অপর একটি খননযন্ত্রের মালিকের ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
পাশাপাশি আলাল নামে এক ব্যক্তির বাড়িতে রাখা খননযন্ত্রের মালিকের কাছ থেকে অবৈধ ভাবে মাটি কাটার কাজে ব্যবহার করা হবে না মর্মে মুচলেকা নিয়ে সর্তক করে দেয়া হয়েছে।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা পারভীন সাংবাদিকদের জানান, এই অভিযান অব্যাহত থাকবে। উপজেলার কোথাও এই ধরনের মাটি কাটার বিষয় তদন্তে প্রমানিত হলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
প্রসঙ্গত, গত এক বছর ধরে বগুড়ার শাজাহানপুরের সাজাপুর জায়দারপাড়ায় বানারশি ডিবেরচড়া নামক এলাকা থেকে এক বছর ধরে অবৈধ ভাবে মাটি উত্তোলন করছি ভূমিদস্যুরা। ফলে তিনটি বসতবাড়ি ধসে যাওয়ার উপক্রম হয়। ওই তিনটি বাড়িতে ১১ কক্ষ ছিল। প্রায় ২০ বাসিন্দার বসবাস করছিলেন। কিন্তু ‘ভূমিদস্যু’ বা মাটি ব্যবসায়ীরা ওই এলাকায় মাটি কেটে ভিটেমাটিও পুকুরের মতো নিচু করে ফেলেন। ফলে বাধ্য হয়ে পানির দরে তাদের পৈত্রিক বসতভিটা বিক্রি করে চলে আসেন। বসতভিটা কেড়ে নিয়েই থেমে ছিলনা ‘মাটি সন্ত্রাসীরা’।
গত কয়েকদিন ধরে রাতের ঘুম পর্যন্ত হারাম করে দিয়েছিল তারা। রাতভর মাটি বোঝাই ট্রাক চলাচলের বিকট শব্দে এলাকায় থাকা মুশকিল। এমন যন্ত্রণা থেকে মুক্তি পেতে শাজাহানপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বলেও কোনো সমাধান মেলেনি।
অবশেষে ভুক্তভূগী গ্রামবাসিরা অনলাইন নিউজ পোর্টাল ‘মাদলা সংবাদ24’ বিষয়টি অবহিত করেন। মাটি কাটার বিষয়ে জানতে গত শনিবার রাত পৌনে আটটার দিকে মুঠোফোনে যোগাযোগ করা হলে ফোন ধরেন নি উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা পারভীন।
তবে জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ মুঠোফোনে বলেন, ‘বিষয়টি সম্পর্কে খোঁজ খবর নিয়ে ব্যবস্থা নেওয়ার আশ^াস দেন।’
এর পেক্ষিতে গতকাল রবিবার দুপুরে ভ্রাম্যমান আদলাত পরিচালনা করা হয় ওই এলাকায়।



দেশে আরও ৪ জনের মৃত্যু , নতুন শনাক্ত ১৩৯

ডেক্স নিউজঃ মো রবিউল ইসলাম: করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যু হলো ৩৪ জনের। এছাড়া নতুন করে শনাক্ত হয়েছেন আরও ১৩৯ জন। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৬২১ জনে।

এছাড়া আক্রান্তদের মধ্যে নতুন করে সুস্থ হয়ে উঠেছেন আরও ৩ জন। এ নিয়ে মোট সুস্থ হলেন ৩৯ জন।

রোববার বেলা আড়াইটার পর অনলাইনে লাইভ ব্রিফিংয়ে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এসব তথ্য জানান।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৩৪০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। নতুন করে ১৩৯ জনের দেহে করোনাভাইরাস বা কোভিড-১৯ এর সংক্রমণ পাওয়া গেছে। এতে দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬২১ জনে।

ডা. ফ্লোরা আরও জানান, গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও চারজনের মৃত্যু হয়েছে। এতে দেশে এই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৪ জনে। সর্বশেষ মারা যাওয়া চারজনের মধ্যে তিনজন পুরুষ ও একজন নারী রয়েছে।

এছাড়া আগে থেকেই করোনাভাইরাসে আক্রান্ত আরও তিনজন গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন বলেও জানান আইইডিসিআর পরিচালক। এতে এই ভাইরাসে আক্রান্ত হওয়ার পর এখন পর্যন্ত সুস্থ হলেন ৩৯ জন।



করোনা ভাইরাস এর কারনে বগুড়ায় কর্মহীন মানুষদের খাদ্য সামগ্রী দিলেন জাতীয় সাংবাদিক সংস্থার নেতৃবৃন্দ

বগুড়ায় দুই টিভি সাংবাদিকের সাথে অসদাচরণ, এসআই ক্লোজড..

এস আই সুমনঃ মহাস্থান(বগুড়া)প্রতিনিধিঃ
দুই সাংবাদিকের সঙ্গে অসদাচরণের অভিযোগে বগুড়া সদর থানার উপ পরিদর্শক(এস আই) নিরঞ্জনকে প্রত্যাহার করা হয়েছে।
রোববার (১২ এপ্রিল) রাতে পুলিশ সুপার তাকে প্রত্যাহারের আদেশ দেন।

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget