এস আই সুমনঃ বগুড়ায় ২০০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ একাধিক মাদক মামলার আসামী মোঃ শাহ সেলিম (৫০) কে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গেফতার কৃত সেলিম শরিয়তপুর জেলার জাজিরা উপজেলার গোমস্তাকান্দি (মাদবরকান্দি) এলাকার মৃতঃ জবেদ আলী মাদবর এর ছেলে। বর্তমানে সে কেরানিগঞ্জের ইমামবাড়ী রোডর একটি ভাড়া বাসায় থাকত।